পরীক্ষামূলক সংস্করণ

ইকনের পাশে জেলা প্রশাসন, দেশ-বিদেশ থেকে সহায়তার হাত

সংবাদ প্রকাশের পর বাগেরহাটের সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থী ইকন দাড়িয়ার পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে দেশ-বিদেশের অসংখ্য শুভানুধ্যায়ী তার পড়াশোনা ও পরিবারের জন্য আর্থিক এবং মানবিক সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক ইকনের লেখাপড়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বাগেরহাট সদর উপজেলা প্রশাসন থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন এবং ইকনের বড় মামা বাবু।

এর আগে বাবার দাফন শেষ করে সেদিন রাতেই জীবিকার তাগিদে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকনের সংগ্রামী জীবন নিয়ে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এরপর থেকেই দেশ-বিদেশে থাকা বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ীরা ইকনের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। অনেকেই তার উচ্চশিক্ষা, পড়াশোনা অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সহায়তার উদ্যোগ নিয়েছেন।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...