পরীক্ষামূলক সংস্করণ

টিকটকে শিশুকে উত্ত্যক্তের ভিডিও, যুবক আটক

ফেনী সদর উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করে সেই ঘটনার ভিডিও টিকটকে প্রকাশের অভিযোগে মোজাম্মেল হোসেন ওরফে হোসাইন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরতলীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

আটক মোজাম্মেল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল এলাকার মনির হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া মাদানিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটির পথরোধ করা হয়। অভিযোগ অনুযায়ী, কয়েকজন যুবকের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি ও অশালীন আচরণ করেন এবং একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও টিকটকে প্রকাশ করা হয়।

পরদিন শিশুটি ঘটনাটি তার বাবাকে জানায়। পরে ৩০ জুলাই সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে শিশুটির বাবা ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রায়ই কান্নাকাটি করছে।

মামলার অন্য দুই আসামি হলেন পশ্চিম সিলোনিয়া এলাকার সালমান (২০) এবং যাত্রাসিদ্ধি এলাকার মাহফুজ (১৯)।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, টিকটকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযান চালায়। প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...