পরীক্ষামূলক সংস্করণ

ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধানের চারা রোপণের সময় জমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুস্তাকিমসহ তিনজন শ্রমিক সন্ন্যাসীরহাট-সংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনে একটি কৃষিজমিতে ধানের চারা রোপণ করছিলেন। এর আগে বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে থাকলেও সেটি তাদের নজরে আসেনি।

কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অপর দুই শ্রমিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, জমিতে ছেঁড়া বিদ্যুতের তার পড়ে ছিল। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে কাজ শুরু করায় দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা কৃষিজমিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা বিদ্যুতের তার দ্রুত অপসারণ ও এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...