পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষামন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি

ভারতে নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শিক্ষার্থী আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের রাজনৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেওয়া উচিত বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দিপকে এ দাবি জানান।

তিনি অভিযোগ করেন, গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি।

দিপকের ভাষ্য, নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ ও সাংবিধানিক। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু রাজনৈতিক দলগুলোর নয়, সাধারণ নাগরিকদেরও সাংবিধানিক অধিকার রক্ষায় সচেতন থাকতে হবে।

এ সময় দেশের বিচারব্যবস্থা ও বিভিন্ন কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সিজেপি প্রতিষ্ঠাতা। তার অভিযোগ, এসব প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। যদিও এ দাবির পক্ষেও তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

সম্প্রতি দায়িত্ব নেওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশির সমালোচনাও করেন অভিজিৎ দিপকে। একই সঙ্গে যোগগুরু বাবা রামদেবের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।

এদিকে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও সম্প্রতি অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন। সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে দিপকে বলেন, যদি সরকার সত্যিই মনে করে তাদের সংগঠন বিদেশ থেকে পরিচালিত হচ্ছে বা বিদেশি অর্থ পাচ্ছে, তবে সেটি দেশের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার ইঙ্গিত দেয়।

নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের আন্দোলন চলছে। এরই মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।

তবে অভিজিৎ দিপকের অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...