পরীক্ষামূলক সংস্করণ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩৩, সর্বোচ্চ মিরপুরে

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ২৭টি মামলা দায়ের করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৩৮ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২২ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

আসছে...