পরীক্ষামূলক সংস্করণ

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩

ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নে এই বর্বর ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে কিশোরীর মা ও চাচা তার দাদির চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন। বাড়িতে ওই কিশোরী তার ছোট ভাই ও বোনকে নিয়ে একা ছিল। এই সুযোগে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। দরজা না খোলায় জানালা ভেঙে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরপাড়ে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

রাত ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে বাড়ির উঠানে ফেলে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল এবং এলাকায় কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...