মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. জুলহাস নামের এক মিল শ্রমিককে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের সংসারের ওই শিশুকে নিয়ে বাস করতেন। বিভিন্ন সময়ে শিশুটিকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।



