পরীক্ষামূলক সংস্করণ

স্কুল থেকে ফিরছিল ছাত্রী, তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

দিনাজপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি মহসিন ওরফে মাছলাঙ্গাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহসিন (২৫) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২ আগস্ট দুপুরে চিরিরবন্দরে নিজ বাড়ির উঠানে খেলা করছিল চার বছরের শিশুটি। এ সময় মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে এক নারীর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে মহসিন। শিশুটির চিৎকারে আসামি পালিয়ে যায়। পরে পরিবার শিশুটিকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল মহসিন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, যৌথ অভিযানে র‌্যাব-১৩ ও র‌্যাব-১১ রূপগঞ্জের পানারো এলাকা থেকে রাত ১০টা ৫ মিনিটে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মহসিনকে আইন ব্যবস্থার জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...