পরীক্ষামূলক সংস্করণ

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে বদলির চেষ্টা, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি করে বদলির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরগুনা সদর উপজেলার এক সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে মামলা হয়েছে।

শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেন। মামলায় বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গত ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের মাধ্যমে বিষয়টি জানতে পারেন বাদী। অভিযোগ, শাওন মজুমদার সুমন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে একটি জাল ডিও লেটার তৈরি করেন। এতে ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সরকারি লেটারহেড ব্যবহার করা হয়।

ওই ডিও লেটারে বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তার বদলির আদেশ বাতিলের সুপারিশ করা হয়। একই সঙ্গে তাকে ঢাকা জেলার কেরানীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের অনুরোধ জানানো হয়। পরে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয় বা উপস্থাপনের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

যাচাই-বাছাই করে জাতীয় সংসদ সচিবালয় জানতে পারে, ওই ডিও লেটার তাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি। পত্রে ব্যবহৃত স্বাক্ষর, ভাষা, বিন্যাস ও নিরাপত্তা বৈশিষ্ট্যের সঙ্গেও সরকারি নথির মিল পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে সেটিকে জাল বলে মনে করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে ডেপুটি স্পিকারের সাংবিধানিক পদমর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সরকারি পরিচয় ও নথিও অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। এতে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র থাকতে পারে। তাই ডিজিটাল ফরেনসিক পরীক্ষা, নথিপত্র যাচাই, মোবাইল ফোন, কম্পিউটার, ই-মেইল, প্রিন্টিং উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক ও যোগাযোগের তথ্য তদন্তের আবেদন করা হয়েছে। প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

মামলায় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ ও ১২০-বি ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারের সঙ্গে কথিত জাল ডিও লেটার, প্রকৃত ডিও প্যাডের নমুনা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিও সংযুক্ত করা হয়েছে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...