বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (৯ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর শাইখ মাহাদী।
এর আগে গত বৃহস্পতিবার ইলিয়াস আলী গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন। তার সঙ্গে গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন।



