পরীক্ষামূলক সংস্করণ

মহাখালীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মহাখালীতে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) ভোরে বনানী থানার মহাখালী টিবি গেট এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে বনানী থানার একটি দল মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

একই সময়ে মহাখালী টিবি গেট এলাকার অন্য একটি বাসায় পৃথক অভিযান চালায় বনানী থানা পুলিশের আরেকটি দল। সেখান থেকে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জাহিদ রহমানের হেফাজত থেকে ৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন সাইজের হাঁসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছেনি ও একটি কাটানিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...