পরীক্ষামূলক সংস্করণ

সাতক্ষীরা কারাগার থেকে পালানো ২ আসামি গ্রেপ্তার

২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মোজাম গাজী ও রফিকুল ইসলাম গাজী দুজনই সাতক্ষীরা কারাগারের হাজতি ছিলেন। কারাগার থেকে পালানোর পর তারা নিজ নিজ এলাকায় আত্মগোপনে ছিলেন। পলাতক অবস্থায় তাদের বিরুদ্ধে থাকা মামলায় সাজা হয়।

শ্যামনগর থানার ওসি জানান, মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে, রফিকুল ইসলাম গাজী চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের সাজা পেয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে বুধবার আদালতে হাজির করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সন্ধ্যায় সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে ৮৭ জন বন্দী পালিয়ে যান।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে মোজাম ও রফিকুলসহ ৪৮ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এখনও ৩৯ জন পলাতক রয়েছেন।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...