পরীক্ষামূলক সংস্করণ

ওজন যন্ত্রে রশি বেঁধে ইলিশ বিক্রিতে কারচুপি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ওজন যন্ত্রে রশি বেঁধে কারচুপি করে ইলিশ মাছ বিক্রির অভিযোগে আপেল মাহমুদ নামে এক মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আনন্দবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইফতেখারুল আলম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, আপেল মাহমুদ কৌশলে ক্রেতাদের ওজনে কম দিয়ে ইলিশ মাছ বিক্রি করছিলেন। ওজনে কারচুপির অভিযোগ পেয়ে আনন্দবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকারের একটি দল। এ সময় তাঁকে হাতেনাতে ধরা হয়।

অভিযোগ অনুযায়ী, আপেল মাহমুদ তাঁর ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রের ভেতরে একটি রাবার রশি সংযুক্ত করেছিলেন। পরে গামছার আড়ালে থাকা রশিটি টান ও ঢিলা করে ইচ্ছেমতো ওজন নিয়ন্ত্রণ করতেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইফতেখারুল আলম বলেন, দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মাছ বিক্রেতা আপেল মাহমুদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কারচুপি করবেন না বলে তিনি জানিয়েছেন।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...