পরীক্ষামূলক সংস্করণ

গাজায় বিকট শব্দে বিস্ফোরণ, ঘুমের মধ্যেই শেষ ৪ সদস্যের পরিবার

গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের দুই শিশুসহ চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একটি ভাঙা বাড়িতে চালানো হামলায় তারা নিহত হন।

গাজা সিটির আল-শিফা হাসপাতালের এক কর্মকর্তা জানান, বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলার পর আহমেদ পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশুর বয়স ১২ ও ৮ বছর।

গাজার অপর একটি সূত্র জানায়, বুধবার মধ্যরাতের পর বেইত লাহিয়া এবং জাবালিয়া শরণার্থী শিবিরের কেন্দ্রস্থলে পৃথক হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এ ছাড়া বাস্তুচ্যুত মানুষের তাঁবু ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও বোমাবর্ষণের অভিযোগ রয়েছে।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার নেতৃত্ব দেওয়া হামাসকে লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেছেন, হামাস তাদের সব অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলি বাহিনী পাঁচ সেনাসদস্য ও একজন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধান খবর

গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুইক রেন্টাল ব্যবস্থারও সমালোচনা করেছেন তিনি।

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিবাজদের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি দুদককে দ্রুত তদন্ত, মামলা নিষ্পত্তি ও জনসচেতনতা বাড়াতে বলেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-ইরান সম্পর্ক জোরদার, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলি হামলার নিন্দা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

আসছে...