পরীক্ষামূলক সংস্করণ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

ব্রিকস সম্মেলনে অংশ নিতে তিন দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৫ সালে সর্বশেষ ভারত সফর করেছিলেন পুতিন। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে কোনো ব্রিকস সম্মেলনে তার এটাই হবে প্রথম সরাসরি উপস্থিতি। পুতিনের সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও ভারত সফরে এসেছে।

গত সপ্তাহে বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেছিলেন পুতিন। ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে মোদি তাকে যুদ্ধের অবসানের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

আসন্ন বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ও মোদি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এ সময় ইউক্রেন সংঘাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও মোদিকে অবহিত করবেন রুশ প্রেসিডেন্ট।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা এবং চলমান ও ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রকল্পও গুরুত্ব পেতে পারে।

২০২৬ সালের ব্রিকস সভাপতি হিসেবে ভারত আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের আয়োজন করবে। এতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি আমন্ত্রিত দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...