পরীক্ষামূলক সংস্করণ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাসান মুরাদ। তিনি ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহ-সভাপতি। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকায়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাম্প্রতিক মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগে হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং সাম্প্রতিক মিছিলের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে হাসান মুরাদকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর যে তথ্য প্রচার হচ্ছে, তা যাচাই করছি: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে মৃত্যুর প্রচারিত তথ্যের কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আধঘণ্টার মধ্যে শর্টসার্কিট থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

৩ মাসেই ব্যাংকে কোটিপতি হিসাব বাড়ল ৫ হাজার

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ব্যাংক খাতে ১ কোটি টাকার বেশি আমানত থাকা কোটিপতি হিসাবের সংখ্যা ৫ হাজার ৭৭টি বেড়েছে। এতে এসব হিসাবে নতুন করে যুক্ত হয়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকার আমানত।

মুরাদনগরে জমি বিরোধে জোড়া খুন

কুমিল্লার মুরাদনগরে জমি সংক্রান্ত তীব্র বিরোধের জেরে বড় বোন অবসরপ্রাপ্ত শিক্ষক খালেদা আক্তার ও ভাতিজা মঞ্জুরুল আলমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটা এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

আসছে...