পরীক্ষামূলক সংস্করণ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে, দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা

খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ায় প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হওয়ার পর প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। শনিবার দুপুরে ২৫ বছর বয়সী মো. সজিবের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সজিব পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ভিডিওতে দেখা যায়, রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে বসে তিনি নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি জানান, জুয়া খেলতে গিয়ে তাঁর সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই দুধ দিয়ে গোসল করে আজ থেকে সব ধরনের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন।

সজিবের দাবি, অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার পেছনে তিনি প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন। এতে তিনি বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সজিব অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ধীরে ধীরে তাঁর সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায়। একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে শনিবার দুপুরে প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।

রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। ভুল বুঝতে পেরে সে এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। এখন যদি সত্যিই ফিরে আসে, সেটাই তার, তার পরিবার ও এলাকার জন্য ভালো।

আবদুল মান্নান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়। তিনি যেন ভালো পথে থাকেন, সেটাই প্রত্যাশা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ—তা সরাসরি হোক বা অনলাইনে। এ বিষয়ে নিয়মিত অভিযান চলছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশের মাদক ও জুয়া বিরোধী প্রচার-প্রচারণাও নিয়মিত চলমান রয়েছে।

প্রধান খবর

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসকূপ খনন ও এফএসআরইউ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাও প্রকাশ করেন তিনি।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান তারেক রহমানের

দেশের জ্বালানি নিরাপত্তা ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানসহ জ্বালানি খাতে আরও বিনিয়োগে শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...