পরীক্ষামূলক সংস্করণ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী ও সাতজন মাদকসেবী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলায় মোট ১৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১১ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ৭৫ পিস ইয়াবা ও ১ হাজার ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের ঘটনায় তিনটি নিয়মিত মামলা করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অভিযানে ১ হাজার ২৫০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ মডেল থানার অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোনাইমুড়ী থানার অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী এবং চার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এসব ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে, মোবাইল কোর্টের মাধ্যমে সুধারাম মডেল থানায় দুই মাদকসেবীকে ১০০ টাকা করে জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বেগমগঞ্জ মডেল থানায় চার মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার বলেন, মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষায় জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হবে।

প্রধান খবর

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও নীতি নির্ধারণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতি নির্ধারণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। শিক্ষার গুণগতমান নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসকূপ খনন ও এফএসআরইউ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

আসছে...