পরীক্ষামূলক সংস্করণ

রাজশাহীতে দুটি বিদেশি পিস্তলসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নি.) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে।

জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়ির শোবার ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচে কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তার স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযানকালে রোজিনাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও রুবেল পালিয়ে যান।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র-গুলি ও গ্রেপ্তার রোজিনাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তার বিরুদ্ধে এলাকায় পেশিশক্তি প্রয়োগ ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।

পুলিশ আরও জানায়, রুবেলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে।

প্রধান খবর

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাও প্রকাশ করেন তিনি।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান তারেক রহমানের

দেশের জ্বালানি নিরাপত্তা ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানসহ জ্বালানি খাতে আরও বিনিয়োগে শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।

আসছে...