পরীক্ষামূলক সংস্করণ

রাষ্ট্রীয় ব্যস্ততায় প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন তারিখ ১ অক্টোবর

রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১ অক্টোবর তিনি ফেনী সফর করবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ১ অক্টোবরের আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে সফরটি স্থগিত হয়েছে। নতুন নির্ধারিত তারিখে ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন।

তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।

সফর স্থগিত হলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতি অব্যাহত রয়েছে।

সফরকালে পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এদিকে পরশুরাম-সুবা বাজার সড়কের মুহুরী নদীর তীরে মাটি সমতল করে সভাস্থল, মঞ্চ ও উদ্বোধনী ফলক তৈরির কাজ চলছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নির্মাণাধীন পথসভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সম্ভাব্য আকাশপথে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি বিবেচনায় নিয়ে পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে।

এ ছাড়া ফেনী-পরশুরাম সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

পরশুরামের পাশাপাশি ফুলগাজীতেও বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন ও বৃক্ষরোপণ, সোলার প্যানেল ও ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের প্রণোদনার জন্য কৃষক কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মধ্যে প্রণোদনা বিতরণ, দুস্থ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

এ ছাড়া প্রধানমন্ত্রী ফুলগাজীতে তাঁর নানার বাড়িতে যাবেন এবং প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধান খবর

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাও প্রকাশ করেন তিনি।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান তারেক রহমানের

দেশের জ্বালানি নিরাপত্তা ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানসহ জ্বালানি খাতে আরও বিনিয়োগে শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।

আসছে...