পরীক্ষামূলক সংস্করণ

কমলগঞ্জে নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘন্টা পর উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর প্রীতম এরিক পিতু (৪৫) নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের নতুন ব্রিজ সংলগ্ন ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে টমটমসহ ধলাই নদীতে পড়ে যান প্রীতম এরিক পিতু। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

প্রায় ২৫ ঘণ্টা পর সোমবার নতুন ব্রিজ সংলগ্ন নদীতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রীতম এরিক পিতু কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামের প্রয়াত টমাস এরিকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি দুই সন্তানের জনক।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রধান খবর

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও নীতি নির্ধারণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতি নির্ধারণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। শিক্ষার গুণগতমান নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসকূপ খনন ও এফএসআরইউ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

আসছে...