পরীক্ষামূলক সংস্করণ

বিসিবির ‘বোলার হান্ট’, একসঙ্গে খোঁজা হবে পেসার-স্পিনার

দেশের ক্রিকেটে নতুন প্রতিভাবান বোলার খুঁজে বের করতে ‘বোলার হান্ট’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার পেসার ও স্পিনারদের আলাদা না করে সব ধরনের বোলারকে একই প্ল্যাটফর্মে বাছাই করা হবে।

এর আগে বিসিবি আলাদাভাবে পেসার হান্ট ও স্পিনার হান্ট আয়োজন করেছে। এসব উদ্যোগ থেকে উঠে এসে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন একাধিক ক্রিকেটার। গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পেসার হান্ট থেকে রুবেল হোসেন এবং পরবর্তীতে রবি পেসার হান্ট থেকে ইবাদত হোসেন ক্রিকেটে পরিচিতি পান।

নতুন বোলার হান্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় বোলারদের খুঁজে বের করার পরিকল্পনা করেছে বিসিবি। পেস বোলিংয়ের পাশাপাশি স্পিনসহ সব ধরনের বোলিং প্রতিভাকে একই আয়োজনের আওতায় আনা হবে।

বিসিবির মূল লক্ষ্য ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করা। জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটে নতুন প্রতিভার সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে সম্ভাবনাময় ক্রিকেটার খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছে বোর্ড।

সংশ্লিষ্টদের মতে, সঠিক বাছাই প্রক্রিয়া ও পরবর্তী প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে এই উদ্যোগ থেকে ভবিষ্যতে আরও প্রতিভাবান বোলার উঠে আসতে পারেন।

মঙ্গলবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ‘বোলার হান্ট’ সম্পর্কে বিস্তারিত জানাবে বিসিবি। জানা গেছে, এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে রবি। মিরপুরে বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতিতে কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হবে।

প্রধান খবর

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও নীতি নির্ধারণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতি নির্ধারণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। শিক্ষার গুণগতমান নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।

আসছে...