সমুদ্রতীরে শাড়িতে ভিন্নরূপে ধরা দিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘদিন ধরে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ভক্তদের সঙ্গে নিজের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন দীঘি। ছবিগুলোতে জলপাই, কালো ও হালকা নীলের সংমিশ্রণের শাড়ি এবং ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে দেখা যায় তাকে।
সমুদ্রের তীরে দাঁড়িয়ে নানা ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। খোলা চুলে সমুদ্রের বাতাস উপভোগ করার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নিজের মুহূর্তগুলোও তুলে ধরেছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে মাত্র দুটি শব্দ লিখেছেন দীঘি—‘ব্লেসড মেস’। এর মাধ্যমে প্রকৃতির সান্নিধ্যে তার মিশ্র অনুভূতির প্রকাশ ঘটেছে বলে ধারণা করছেন অনেকে।
জানা গেছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে ধারণ করা। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে কক্সবাজারে গিয়েছিলেন অভিনেত্রী।
দীঘির শাড়ি পরা ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। পোস্ট দেওয়ার মাত্র আধাঘণ্টার মধ্যে ছবিগুলোতে এক হাজার ৩০০-এর বেশি রিঅ্যাকশন পড়ে। পাশাপাশি অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করে মন্তব্য করেন। তবে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে।



