পরীক্ষামূলক সংস্করণ

রাঙামাটিতে চাঞ্চল্যকর শান্তি লাল চাকমা হত্যা মামলায় ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড

রাঙামাটির সাজেকে চাঞ্চল্যকর শান্তি লাল চাকমা হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন নিহত শান্তি লাল চাকমার ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমা। মামলার অপর আসামি আলোময় চাকমা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি ও সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার ভাইবোন ছড়া এলাকায় শান্তি লাল চাকমাকে গলায় গামছা পেঁচিয়ে এবং ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে মরদেহ গঙ্গারাম নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার আট দিন পর বাঘাইছড়ির কাচালং নদী থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়।

মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এ ছাড়া মামলার দুই আসামি নিহতের ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে মঙ্গলবার আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাশেদ ইকবাল বলেন, মূল আসামি ভাতিজা আলোময় চাকমা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, নিহত শান্তি লাল চাকমার ছেলে সোহেল চাকমার হত্যাকাণ্ডে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। পারিবারিক দ্বন্দ্বের কারণে তাকে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবী।

প্রধান খবর

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

মোটরসাইকেল থেকে পড়ার পর দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিসার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস দুটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

একনেক রাজধানীর মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান ও সাউদার্ন প্রকল্প অনুমোদন দিয়েছে। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

আসছে...