পরীক্ষামূলক সংস্করণ

সাবেক কাউন্সিলর ফয়সালকে আটক করতে গিয়ে বিক্ষোভের মুখে পিছু হটল পুলিশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরকে আটক করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে পিছু হটে পুলিশের একটি দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বন্দরের মদনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফয়সাল মোহাম্মদ সাগরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জানিয়ে বন্দর থানা পুলিশের একটি দল মদনগঞ্জে তার বাড়ি ও অফিসে অভিযান চালায়। এ সময় সাগর তার অফিসে বসা ছিলেন।

পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে।

একপর্যায়ে বিক্ষোভের কারণে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। তবে পুলিশের দাবি, সাগর কৌশলে অফিস ও বাসা থেকে পালিয়ে গেছেন।

স্থানীয়দের দাবি, ফয়সাল মোহাম্মদ সাগর এলাকায় জনপ্রিয়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে স্থানীয়রা জানান। তাকে আটক করতে পুলিশ এসেছে-এমন খবর পেয়ে এলাকাবাসী বিক্ষোভে নামেন।

বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, ফয়সাল মোহাম্মদ সাগরকে আটক করতে পুলিশের একটি দল সেখানে গিয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি কৌশলে পালিয়ে যান।

প্রধান খবর

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

মোটরসাইকেল থেকে পড়ার পর দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিসার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস দুটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

একনেক রাজধানীর মেট্রোরেল লাইন-১, লাইন-৫ নর্দান ও সাউদার্ন প্রকল্প অনুমোদন দিয়েছে। তিন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

আসছে...