পরীক্ষামূলক সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বৈলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের সোহেল রানা, তার সহযোগী একই এলাকার আব্দুস সালাম, আসিফ, মোহাম্মদ আলী, ইমন রেজা এবং একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মো. আশিক।

বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল বৈলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল রানা, আব্দুস সালাম ও আসিফকে আটক করা হয়। তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও দুজন পলাতক রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...