পরীক্ষামূলক সংস্করণ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এনসিপি নেতা!

চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহরাস্তি পৌরসভা শাখার আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে তার দেবর শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান। মরিয়ম বেগম দুই সন্তানের মা এবং শেখ রহমত উল্লাহর চাচাতো ভাইয়ের স্ত্রী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করেন। অভিযোগ রয়েছে, বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মুঠোফোন বন্ধ রয়েছে।

রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি মডেল থানায় যান। তারা নিখোঁজ দুজনের সন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলমের দাবি, শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বলে তারা জানতে পারেন। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে শনিবার রাতে তারা বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

মরিয়ম বেগমের দুই মেয়ের বয়স ১০ ও ৬ বছর। মায়ের সন্ধানের দাবিতে পরিবারের সদস্যদের সঙ্গে তারা থানায় উপস্থিত হয়।

মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে চলে গেছেন।

অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বর্তমান অবস্থান এবং তাদের পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...