পরীক্ষামূলক সংস্করণ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হাসান নিহত

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৮) মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসান শেখ চরকান্দিপাড়া এলাকার তারা মিয়া শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল এবং প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ হাসান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে সেখানে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সাতজন আহত হন। এর মধ্যে আহত হাসান শেখ বুধবার দিবাগত রাতে মারা যান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

প্রধান খবর

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইতিহাসে যুক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরেন।

জাতিসংঘে প্রথম ভাষণে ফিলিস্তিন, রোহিঙ্গা ও জলবায়ু সংকট তুলে ধরলেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিয়েছেন তারেক রহমান। বাংলায় দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি, নিরস্ত্রীকরণ ও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

ঋণের নামে টাকা নেওয়ার অভিযোগ, ধানমন্ডি থেকে মোবারক গ্রেপ্তার

ঋণ দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মো. মোবারক হোসেনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক পরোয়ানাভুক্ত মামলায় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আসছে...