পরীক্ষামূলক সংস্করণ

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আশ্বাস দিয়ে স্ত্রীর চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জনক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আবু হানিফ মোহনগঞ্জ থানার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের বাখরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। অভিযোগকারী তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আবু হানিফ তার স্ত্রীর চাচাতো বোনকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে সিলেটে নিয়ে যান। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ।

পরে তরুণী জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি হানিফকে জানানোর পর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

অভিযোগে আরও বলা হয়েছে, গর্ভের সন্তান নষ্ট করার জন্য হানিফ একাধিকবার তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর রাতে হানিফের গ্রামের বাড়িতে বিয়ে রেজিস্ট্রি করার জন্য চাপ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তরুণীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এরপর গত মঙ্গলবার ওই তরুণী মোহনগঞ্জ থানায় হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

প্রধান খবর

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইতিহাসে যুক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরেন।

জাতিসংঘে প্রথম ভাষণে ফিলিস্তিন, রোহিঙ্গা ও জলবায়ু সংকট তুলে ধরলেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিয়েছেন তারেক রহমান। বাংলায় দেওয়া ভাষণে তিনি ফিলিস্তিন, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বিশ্বশান্তি, নিরস্ত্রীকরণ ও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

ঋণের নামে টাকা নেওয়ার অভিযোগ, ধানমন্ডি থেকে মোবারক গ্রেপ্তার

ঋণ দেওয়ার নামে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মো. মোবারক হোসেনকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক পরোয়ানাভুক্ত মামলায় আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আসছে...