পরীক্ষামূলক সংস্করণ

রংপুরে চিকলী নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জে চিকলী নদী থেকে গোলাপী বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গোলাপী বেগম উপজেলার দিলালপুর সর্দারপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চিকলী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় গোলাপী বেগমের পরনে সবুজ ও নীল রঙের মেক্সি ছিল। তার কানে দুল, হাতে চুড়ি এবং গলায় ঝোলানো অবস্থায় তিনটি চাবি পাওয়া যায়।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন জানান, নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

ইরান কখনো মাথা নত করবে না

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির মুখে তেহরান কখনোই মাথা নত করবে না। সমান মর্যাদার কূটনীতিতে রাজি থাকলেও কোনো হুমকি ইরান মেনে নেবে না।

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি

রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করছে। নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিমানের বহরে বোয়িং থেকে উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

আসছে...