পরীক্ষামূলক সংস্করণ

বৃত্তি নিয়ে পাকিস্তানে গেলেন আরও ২২ বাংলাদেশি শিক্ষার্থী

কূটনৈতিক প্রতিবেদক

পূর্ণ অর্থায়নের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গেলেন আরও ২২ বাংলাদেশি শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার ঢাকা ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের দ্বিতীয় ধাপে আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তির আওতায় এসব শিক্ষার্থী দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা করবেন।

উচ্চশিক্ষার এ সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ বৃত্তিকে নিজেদের শিক্ষাজীবনের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তাঁরা।

এর আগে গতকাল বুধবার একই উদ্যোগের আওতায় ৪২ বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে যান। এ নিয়ে দুই দিনে দেশটিতে গেলেন মোট ৬৪ বাংলাদেশি শিক্ষার্থী।

প্রধান খবর

ফুটপাতে প্রাণ গেল মেহেদীর, ৯ লাখ টাকায় আপস পরিবারের

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়া প্রাইভেটকারের ধাক্কায় মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় মামলা প্রত্যাহার ও আসামিদের জামিনে অনাপত্তিসহ বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

ইরান কখনো মাথা নত করবে না

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির মুখে তেহরান কখনোই মাথা নত করবে না। সমান মর্যাদার কূটনীতিতে রাজি থাকলেও কোনো হুমকি ইরান মেনে নেবে না।

আসছে...