পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ঘোড়া স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ কর্মসূচিতে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়।



