পরীক্ষামূলক সংস্করণ

গুলশানে আওয়ামী লীগের মিছিল, নেতা রিপন শেখ গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে মিজানুর রহমান রিপন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেতা। এছাড়া একটি ধর্ষণ মামলায়ও তিনি চার্জশিটভুক্ত আসামি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। ওই ঘটনার তদন্তের ধারাবাহিকতায় রিপন শেখকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রিপনের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় একটি ধর্ষণ মামলা হয়। পরে তদন্ত শেষে ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

সূত্র জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তিনি কারাগারে থাকলেও তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কাশিয়ানীসহ বিভিন্ন স্থানে তার রাজনৈতিক বলয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।

এসব কর্মকাণ্ড সমন্বয়ের ক্ষেত্রে রিপন শেখের ভূমিকা রয়েছে বলে সূত্রের দাবি।

রাজধানীর নয়াপল্টনে রিপন শেখের মালিকানাধীন একটি ডিজিটাল প্রিন্টিং প্রেস রয়েছে। সেখানে আওয়ামী লীগের ব্যানার, লিফলেটসহ বিভিন্ন ধরনের প্রচারসামগ্রী তৈরি করা হয় বলে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, এসব প্রচারসামগ্রী দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গোপালগঞ্জ ও কাশিয়ানীতে পাঠানো হতো।

 

প্রধান খবর

৫ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে পদক্ষেপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরে জলবায়ু সহনশীলতা জোরদারে বাংলাদেশ নদী-খাল খনন, বৃক্ষরোপণ, আগাম সতর্কতা ও নবায়নযোগ্য জ্বালানিতে নানা উদ্যোগ নিয়েছে।

ফুটপাতে প্রাণ গেল মেহেদীর, ৯ লাখ টাকায় আপস পরিবারের

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়া প্রাইভেটকারের ধাক্কায় মেহেদী হাসান মিম নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় মামলা প্রত্যাহার ও আসামিদের জামিনে অনাপত্তিসহ বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগের কথা জানানো হয়। শিগগিরই আসবে বিস্তারিত নীতিমালা।

আসছে...