পরীক্ষামূলক সংস্করণ

শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশের ধর্মীয় ব্যক্তিদের কল্যাণে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন তিনি।

গতকাল বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় বলা হয়, দেশের মসজিদভিত্তিক ধর্মীয় কার্যক্রমে নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এ সম্মানি প্রদান কার্যক্রম চালু করা হচ্ছে।

এছাড়াও একই অনুষ্ঠানে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সেবাদানকারীদের জন্যও সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। এর মধ্যে মন্দিরের খাদেম, পুরোহিত ও সেবায়েতদের পাশাপাশি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও এই সম্মানির আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ধর্মীয় সেবাদানকারীদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রধান খবর

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে; একজন আসামি খালাস পেয়েছেন।

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান যাচ্ছেন। সফরে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও ঋণের সুদ কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ১৩.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে একনেক বৈঠক স্থগিত হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।

আসছে...