পরীক্ষামূলক সংস্করণ

ঈদ বোনাস পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

এমপিওভুক্ত প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী ঈদ বোনাস পেতে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাউশি সূত্রে জানা গেছে, প্রস্তাবটি আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বোনাসের টাকা পৌঁছে যাবে।

এবার তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য মোট ৪৫৩ কোটি টাকার বেশি ঈদ বোনাস বরাদ্দ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার (১৫ মার্চ) থেকেই তারা এই বোনাস পেতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধান খবর

ভারতে রাজনৈতিক তৎপরতা চালাতে পারবেন না শেখ হাসিনা: মোদি সরকার

ভারতে অবস্থান করে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে মোদি সরকার। প্রতিবেদনে প্রত্যর্পণ, ভিসা ও ভারত-বাংলাদেশ সম্পর্কও উঠে এসেছে।

আসছে...