পরীক্ষামূলক সংস্করণ

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর শেখ (৪৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের জেলা শহরের চর পাথালিয়া এলাকায় দোলা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর শেখ খুলনা শহরের বাসিন্দা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আলমগীর শেখ স্ত্রীকে সঙ্গে নিয়ে দোলা পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠছিলেন। এ সময় খুলনাগামী একটি ট্রাক পেট্রোল নেওয়ার জন্য পাম্পে প্রবেশ করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলচালক আলমগীর ঘটনাস্থলেই নিহত হন। তার স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালককেও আটক করেছে পুলিশ।

প্রধান খবর

সৌদিতে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।

ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট প্রাণহানি বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে।

আসছে...