পরীক্ষামূলক সংস্করণ

চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭২৩

চট্টগ্রাম রেঞ্জের ৯ জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৭২৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে রোববার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এছাড়া অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ২৫৩ জন, কক্সবাজারে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭, চাঁদপুরে ১১৯, নোয়াখালীতে ১৭০, ফেনীতে ২৯, লক্ষ্মীপুরে ৪৭, রাঙ্গামাটিতে ৯ এবং খাগড়াছড়িতে ৪৩ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৬৩১ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া ৯২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৩ জন, কক্সবাজারে ১, কুমিল্লায় ৭, নোয়াখালীতে ১০, রাঙ্গামাটিতে ১ এবং খাগড়াছড়িতে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...