পরীক্ষামূলক সংস্করণ

২৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৩ হাজার

সাভারের হেমায়েতপুরে ব্যাংক থেকে তোলা ২৬ লাখ টাকা লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে লুটের ১৩ হাজার টাকা, একটি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জ্বল সরদার (২০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হেমায়েতপুরের আইএফআইসি ব্যাংক শাখা থেকে আর কে এন্টারপ্রাইজের কর্মী ইসরাফিল হক প্রতিষ্ঠানের ২৬ লাখ টাকা উত্তোলন করেন। টাকাভর্তি ব্যাগ নিয়ে সাভারমুখী সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে।

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ইসরাফিল হককে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা প্রাইভেটকারে করে পালিয়ে যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত করছে ঢাকা উত্তর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিন আসামিকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত আরও পাঁচজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার এবং লুটে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দের চেষ্টা চলছে।

ডিবি কর্মকর্তা আরও জানান, লুট হওয়া ২৬ লাখ টাকার মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৩ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোতে হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলেছে।

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আসছে...