পরীক্ষামূলক সংস্করণ

সাভারে ফ্ল্যাটে গোপন মদের কারখানার সন্ধান, ২০২ লিটার দেশি মদ জব্দ

সাভারে দুই চীনা নাগরিকের মধ্যে বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ফ্ল্যাটে গোপনে মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের বাথরুমে তালাবদ্ধ অবস্থায় রাখা ১৩টি বালতি ও কয়েকটি বোতল থেকে প্রায় ২০২ লিটার দেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় লি ডাম্পে (৫৩) নামের এক চীনা নাগরিক ও চম্পা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদুল ইসলাম।

এর আগে সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। ওই ফ্ল্যাটে এক চীনা নাগরিক ও এক নারীর মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্ল্যাটে প্রবেশের পর তীব্র ঝাঁজালো গন্ধ পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে পুরো ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাথরুমের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখা ১৩টি বালতি ও কয়েকটি বোতলে থাকা প্রায় ২০২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদুল ইসলাম বলেন, দুই চীনা নাগরিকের মধ্যে বিরোধের সূত্র ধরেই ফ্ল্যাটটিতে গোপনে মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ ছাড়া গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

প্রধান খবর

আর প্রশ্নপত্র ফাঁস হবে না, কোচিংয়ে পড়ানো শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

আগামী দিনে বাংলাদেশে আর প্রশ্নপত্র ফাঁস হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নাটোরে এক অনুষ্ঠানে তিনি বলেন, শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানো এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে। দায়িত্বে অবহেলা করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

১ম বার বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না: শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকারি দলের হস্তক্ষেপ ছিল না বলে মন্তব্য করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার থেকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

আসছে...