পরীক্ষামূলক সংস্করণ

নেপালে বন্যা-ভূমিধসে আটকা ৯ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি পর্যটক

নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৯ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি পর্যটক আটকা পড়েছেন। দেশটির গোর্খা জেলার জগৎ গ্রামে আটকে থাকা পর্যটকেরা হেলিকপ্টারে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। বন্যার কারণে বিদ্যুৎ ও বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে কমে আসছে খাবারের মজুত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আটকে পড়া বাংলাদেশি পর্যটক মো. শাহাদাত হোসেন তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, ‘সোমবার থেকে আমরা এই স্থানে আটকা পড়ে আছি। গ্রামের ওপরের দিক থেকে আকস্মিক বন্যার পানি নেমে এসে গ্রামের নিচের অংশ দিয়ে প্রবাহিত হয়েছে।’

পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা নিরাপদে আছি। তবে গতকাল থেকে বিদ্যুৎ নেই। বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খাবারের সরবরাহও ধীরে ধীরে কমে আসছে।’

নেপালের জনপ্রিয় মানাসলু ট্রেকিং রুটের বিভিন্ন স্থানে শতাধিক বিদেশি পর্যটক আটকা পড়েছেন। বন্যায় সেতু, হাঁটার পথ ও কয়েক শ বাড়িঘর ভেসে যাওয়ায় পর্যটকদের চলাচল বন্ধ হয়ে গেছে।

মানাসলু সংরক্ষণ এলাকা প্রকল্পের কর্মকর্তা ভুবন রাজ ওঝা রয়টার্সকে জানান, বন্যায় ট্রেকিং রুটের কিছু অংশ ধ্বংস হয়ে যাওয়ায় পর্যটকেরা বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। যারা ফিরে যেতে চান, তাঁদের উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। আর যারা ট্রেকিং চালিয়ে যেতে চান, তাঁদের নিরাপদ স্থানে অবস্থান করার সুযোগ রয়েছে। পথের ধারের রেস্তোরাঁ ও চায়ের দোকানগুলোও নিরাপদ বলে জানান তিনি।

রোববার ভোরে কাঠমান্ডু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় ভূমিধসে বুড়ি গণ্ডকী নদীর প্রবাহ আটকে গেলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে নদীর দুই তীরের দুই শতাধিক বাড়িঘর ভেসে যায়। এ ছাড়া তিনটি জলবিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ বন্যায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পাঁচ গ্রামবাসীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নদীর পানির উচ্চতা কমে আসায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

সোমবার ১২ বিদেশিসহ ৩২১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবারও উদ্ধার অভিযান চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এদিকে গোর্খা, তানাহুন, চিতওয়ান, পূর্ব নাওয়ালপারাসি ও পশ্চিম নাওয়ালপারাসি জেলার নদীতীরবর্তী বাসিন্দাদের বন্যার বিষয়ে সতর্ক করেছে নেপালের জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ।

প্রধান খবর

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে; একজন আসামি খালাস পেয়েছেন।

আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান যাচ্ছেন। সফরে মেট্রোরেল প্রকল্পের ব্যয় ও ঋণের সুদ কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ১৩.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে একনেক বৈঠক স্থগিত হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।

আসছে...