সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ইনজুরির কারণে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস এই ম্যাচে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
টসের সময় তাওহীদ হৃদয় জানান, চোটের কারণে লিটন দাস ম্যাচে অংশ নিতে পারছেন না।
সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এবারের সিরিজের আয়োজক আফগানিস্তান। দেশটির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ।



