পরীক্ষামূলক সংস্করণ

নেত্রকোনায় আবারও যুবককে গুলি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে জেলার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এ গুলির ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে সুজন পালকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান।

সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌর শহরের একটি মিষ্টির দোকানে কাজ করতেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

তবে কী কারণে সুজনকে গুলি করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রধান খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

বিশেষ কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দল পদত্যাগ চায়নি জানিয়ে তিনি মাদকের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে উদ্বোধন করা হয়েছে ২৩ একর আয়তনের আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান।

আসছে...