পরীক্ষামূলক সংস্করণ

সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ

নারায়ণগঞ্জের সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে শুনানির অপেক্ষায় থাকা আলোচিত তিনটি মামলার নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রোববার (১৮ অক্টোবর) তিনি জানান, হাইকোর্টের রায়ের পর তিনটি মামলাই বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। আদালতের অবকাশকালীন ছুটি শেষে কার্যক্রম শুরু হলে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।

দেশজুড়ে আলোচিত এই তিন হত্যাকাণ্ডে বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি সম্পন্ন হয়। হাইকোর্টের রায়ে আসামিদের মৃত্যুদণ্ডসহ বিভিন্ন দণ্ড বহাল রাখা হয়। এখন আপিল বিভাগে শুনানির মাধ্যমে মামলাগুলোর পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।

সাত খুন মামলা

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের আদালতপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে তাঁদের হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট এ মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে ২৬ আসামির মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। বর্তমানে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

মেজর সিনহা হত্যা মামলা

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

হাইকোর্টের রায়ের পর মামলাটি বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

আবরার ফাহাদ হত্যা মামলা

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী।

এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়।

আবরার ফাহাদ হত্যা মামলাটিও বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

তিনটি আলোচিত হত্যা মামলার দ্রুত শুনানির উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে চলমান বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রধান খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

বিশেষ কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দল পদত্যাগ চায়নি জানিয়ে তিনি মাদকের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে উদ্বোধন করা হয়েছে ২৩ একর আয়তনের আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান।

আসছে...