পরীক্ষামূলক সংস্করণ

শ্রীমঙ্গলে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় জায়ান নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার বাসিন্দা আব্দুল মুহিত দিপুর ছেলে। আহতরা হলেন জায়ানের আট বছর বয়সি ভাই আয়ান, বাবা আব্দুল মুহিত দিপু এবং দাদি শামছুন নাহার।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গলের মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজন গুরুতর আহত হন।

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জায়ানকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার দাদির দুই পা এবং ভাই আয়ানের এক পা ভেঙে গেছে। এ ছাড়া বাবা আব্দুল মুহিত দিপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল হাইওয়ে থানার পরিদর্শক মুমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রধান খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক

বিশেষ কারণে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দল পদত্যাগ চায়নি জানিয়ে তিনি মাদকের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে উদ্বোধন করা হয়েছে ২৩ একর আয়তনের আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান।

আসছে...