পরীক্ষামূলক সংস্করণ

চুয়াডাঙ্গায় খাদে পাওয়ার ট্রলি, গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গায় গরুভর্তি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলাল উদ্দীন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালকসহ দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রলিতে থাকা দুটি গরুও মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর মুন্নামোড়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দীন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন পাওয়ার ট্রলির চালক তারা চাঁদ ও গরু ব্যবসায়ী শিপন আলী। তাদের বাড়িও একই এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ১১টি গরু নিয়ে পাওয়ার ট্রলিতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশে রওনা হন হেলাল উদ্দীন ও শিপন আলী। সোমবার ভোরে নুরনগর মুন্নামোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলাল উদ্দীন নিহত হন। আহত হন চালক তারা চাঁদ ও শিপন আলী।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাওয়ার ট্রলির চালক তারা চাঁদ বলেন, ১১টি গরু নিয়ে তারা তিনজন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা হয়েছিলেন। সোমবার ভোররাতে তাঁর চোখে ঘুম চলে এলে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ডোবায় পড়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান খবর

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: তারেক রহমান

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুরের পথসভায় তিনি ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি, খেলার সামগ্রী দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের দেখে বাস থামান প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন তিনি।

আসছে...