পরীক্ষামূলক সংস্করণ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

ঢাকায় কর্মস্থলে ফেরার পথে বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় গোলাম রব্বানী নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য ছিলেন। ছুটি শেষে নিজ জেলা রংপুর থেকে প্রাইভেট কারে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন তিনি। পথে সোনকা এলাকায় পৌঁছালে তার গাড়িটি মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামস-ই-তাবরীজ এবং এসআই মো. মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত গোলাম রব্বানী (বিপি-৯৪২০২২৭০৭৫) রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

প্রধান খবর

গাজীপুরে আবারও ভয়াবহ আগুন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

আসছে...