পরীক্ষামূলক সংস্করণ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পাথর উত্তোলনকারী শ্রমিকদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের পশ্চিম বামনদল সীমান্তের ওপারে ভারতের মেকলিগঞ্জ মহকুমার বিএসবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শনিবার বিকেলে ৮৩৭ নম্বর প্রধান সীমান্ত পিলারের ৪ নম্বর সাবপিলারসংলগ্ন সানিয়াজান নদীর শূন্যরেখা বরাবর কয়েকজন বাংলাদেশি শ্রমিক সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে যান। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের বাধা দেন। পরে শ্রমিকদের ধাওয়া করলে তারা বাংলাদেশ অংশে ফিরে আসেন।

বিজিবির ভাষ্য অনুযায়ী, এরপর বিএসএফ সদস্যরাও বাংলাদেশ অংশে প্রবেশ করেন। শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয় ১৫ থেকে ২০ জন বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে তাদের প্রতিরোধ করেন। এ সময় বিএসএফ সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দ্রুত নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যান।

ঘটনার খবর পেয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি সদর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যায় ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত অতিক্রম ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় প্রতিবাদ জানায় বিজিবি। তবে বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম ও গ্রেনেড নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেন।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পাথর উত্তোলনের সময় বিএসএফ বাধা দেয়। এ সময় ঢিল ছোড়ার ঘটনা এবং পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভয় দেখানোর চেষ্টা করে। তবে এতে কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।

প্রধান খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৩৩ জনে পৌঁছেছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৬৬ জন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সাজেক সড়কে অবরোধ পঞ্চম দিনে, সংকট সমাধানে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

পাঁচ দফা দাবিতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পঞ্চম দিনে গড়িয়েছে। সংকট সমাধান, যান চলাচল স্বাভাবিক করা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সাজেকের উজবাজারে উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দলের বৈঠক করার কথা রয়েছে।

আসছে...