পরীক্ষামূলক সংস্করণ

রায়পুরায় বাসে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী আটক

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজসহ স্বপ্না আক্তার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা-পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।

স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ জানায়, এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা কার্তুজগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্বপ্না আক্তারকে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মজিবুর রহমান।

প্রধান খবর

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও কয়েকটি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৩৩ জনে পৌঁছেছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৬৬ জন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আসছে...