পরীক্ষামূলক সংস্করণ

মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ, ঘটনার পর শিশুটির বাড়িতে মিষ্টি নিয়ে যান শিক্ষক

গাজীপুরের টঙ্গীতে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদ ঘটনার পর শিশুটির বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন পরিবারের এক সদস্য। ভবনের সিসিটিভি ফুটেজে তাকে হাতে লাল রঙের একটি ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেখা গেছে। পরে আরেকটি ফুটেজে ওই ব্যাগে মিষ্টির প্যাকেট দেখা যায় বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ২০ অক্টোবর দুপুর ১২টা ৩৮ মিনিটে লাল ব্যাগ হাতে ভবনে প্রবেশ করেন মোসলেম আহম্মদ। নিচতলায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলার পর তিনি লিফটের দিকে যান। এক মিনিট পর, দুপুর ১২টা ৩৯ মিনিটে, তাকে লিফটে উঠতে দেখা যায়। পরে তিনি নিচে নেমে ভবন থেকে বেরিয়ে যান। পুরো সময় তার হাতে ব্যাগটি ছিল।

শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন কি না, জানতে চাইলে পরিবারের সদস্য শাহজালাল রুমি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসায় ঢুকতে না পেরে অভিযুক্ত শিক্ষক তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠান।

পরিবারের সঙ্গে দেখা করতে না পেরে দুপুর ১২টা ৪৫ মিনিটে মোসলেম আহম্মদ বার্তাটি পাঠান বলে জানা গেছে। এতে লেখা ছিল, ‘আপু আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি।’ তবে দেখা না পেয়ে তিনি ফিরে যান। সোমবার ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এসব দৃশ্য দেখা গেছে।

সার্বিক বিষয়ে জানতে শাহজালাল রুমির সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘তারা মব সৃষ্টি করছে, প্রতিনিয়ত লাইভ থ্রেট দিয়ে যাচ্ছে। আমাকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। তাই আমি আমার মতোই রয়েছি। আমি সবার কাছে দোয়া চাই।’

পরিবারের নিরাপত্তার বিষয়ে রুমি জানান, তার পরিবারের সদস্যদের ফোন নম্বরও ছড়িয়ে পড়েছে। তাদের লাইভে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রুমি আরও বলেন, ‘একটা প্রতিষ্ঠানে গিয়ে বিচার চেয়ে, বিচার না পেয়ে স্বীকারোক্তি পাওয়ার পর উত্তমমধ্যম দিয়েছিলাম।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুটি মামলাই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়। কয়েক দিনের মধ্যে তদন্তের ফল পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

শাহজালাল রুমি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না, জানতে চাইলে ওসি বলেন, তিনি হুমকি পাচ্ছেন বা নিরাপত্তাহীনতায় রয়েছেন—এমন কোনো তথ্য মৌখিক বা লিখিতভাবে পুলিশকে জানাননি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেননি।

এর আগে, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে শিক্ষক মোসলেম আহম্মদের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিশুটির বাবা ও স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

প্রধান খবর

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের আরও কয়েকটি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৩৩ জনে পৌঁছেছে, হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৬৬ জন।

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-জাপান সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

আসছে...