পরীক্ষামূলক সংস্করণ

১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন হামলায় আহত ছাত্রদল নেতা

নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (২৩) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন। সোমবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলা সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, তিনি নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের ছোট ছেলে সোহাগের ঘনিষ্ঠজন ছিলেন।

এর আগে গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের একটি সড়কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাকিল। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় শাকিলের বাবা রবিউল করিম গত ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান সোমবার রাত ১০টার দিকে জানান, আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। ঘটনার পর থেকে পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে। কয়েকজনকে শনাক্ত করার কাছাকাছি পর্যায়ে পৌঁছানো গেছে বলেও জানান তিনি।

প্রধান খবর

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

স্পেনের তোলেদো প্রদেশে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধারকাজ চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

স্পেনের টোলেডো প্রদেশে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এ দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাগর-রুনি হত্যা: ১৪ বছরেও মেলেনি খুনিদের পরিচয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় ১৪ বছরেও খুনিদের পরিচয় ও হত্যার উদ্দেশ্য নিশ্চিত হয়নি। তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

আসছে...